আবদুল হান্নান হীরা: আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর নির্দেশে আকবরশাহ থানার এসআই (নিঃ) সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল, এএসআই/ওয়ালিউল্লাহ ও সঙ্গীয় ফোর্স সহকারে ২১ সকাল ৭ টা ৪৫ মিনিটে আকবরশাহ্ থানাধীন বায়েজিদ লিংক রোড ০৬ নং ব্রীজ চেকপোস্টের ভিতর হইতে আসামি আবু মুসা প্রঃ রফিক(২৬), পিতা-মৃত আবু মনজুর, মাতা-মৃত জহুরা বেগম, সাং-রহিঙ্গা ক্যাম্প-১১, সি এইট, মাঝি-মোস্তাক আহমদ, বালুখালী-২, ময়নার ঘোনা, এফসিএন-১৮৯০৪৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, জানে আলম(২৭), পিতা-মন্তাজ আলী প্রঃ মমতাজ আলী, মাতা-রশিদা বেগম, সাং-রহিঙ্গা ক্যাম্প-১১, সি এইট, মাঝি-মোস্তাক আহমদ, বালুখালী-২, ময়নার ঘোনা, এফসিএন-৫৫৩৩৩১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, এফসিএন-৫৫৩৩৩১ ও মোঃ ইয়াছের (২৫), পিতা-নুর হাসেম, মাতা- নুর জাহান, এফসিএন-৫৫৩৫৭৯, সাং-রহিঙ্গা ক্যাম্প-১১, সি এইট, মাঝি-মোস্তাক আহমদ, বালুখালী ২, ময়নার ঘোনা, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, কে গ্রেফতার করা হয়। আকবরশাহ্ থানার ধারা-৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে গ্রেফতার পূর্বক আসামীকে থানায় নিয়ে আসিলে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।







