, ,

সাউথ এশিয়া সাহিত্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ডি. এ. তায়েবের মতবিনিময়।

নিউজটি শেয়ার করুন

সাউথ এশিয়া সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি, জনপ্রিয় চিত্রনায়ক ডি. এ. তায়েবের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান-১-এ ডি. এ. তায়েবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আসন্ন কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনসহ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান উপদেষ্টা ডি. এ. তায়েব বলেন, সাহিত্য ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। সাউথ এশিয়া সাহিত্য পরিষদ দক্ষিণ এশিয়ার সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। আসন্ন কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠানকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্যিক, সাংস্কৃতিক ও সৃজনশীল মানুষের বৃহৎ মিলনমেলায় পরিণত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিষদের কার্যক্রম এগিয়ে নিতে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
সভায় অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী। তিনি বলেন, দেশের বাইরে থেকেও বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর টান রয়েছে। সাউথ এশিয়া সাহিত্য পরিষদ দেশ-বিদেশের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে। আসন্ন কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান আন্তর্জাতিক মানের ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আজগর হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এ মতবিনিময় সভা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিধি আরও বিস্তৃত করতে সহায়ক হবে।
সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আব্দুল আলীম বলেন, সাহিত্যচর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব। সাউথ এশিয়া সাহিত্য পরিষদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান সফল করতে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত হয়ে সাধারণ সম্পাদক আবু ওবায়েদ বাদল বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে পরিষদের কার্যক্রম নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শিকদার ও সহ-সভাপতি গোলাম সাকলাইন তাঁদের বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা সংগঠনের নেতৃবৃন্দকে আরও উৎসাহিত করেছে। নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে পরিষদের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। সভার শেষপর্বে সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং আসন্ন কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।