, ,

সময়ানুবর্তিতার অভাব: প্রধানমন্ত্রীর দপ্তর যখন ঘড়ির কাঁটায়, বড় বড় প্রতিষ্ঠানে চিত্র উল্টো

নিউজটি শেয়ার করুন

রাজধানীর এক প্রশাসনিক কার্যালয়ে সকাল ৮:৫৫ মিনিট। নির্দিষ্ট সময়ের আগেই নিজের দপ্তরে প্রবেশ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার নিশ্চিত করে সময়ানুবর্তিতার দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে, ঠিক তখন দেশের বড় বড় সরকারি ও বেসরকারি অফিসের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢোকার বহু পরেও অনেক প্রতিষ্ঠানে কর্মচারীদের উপস্থিতি মেলা ভার।
​গতকাল সরেজমিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দফতর,ায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং নামিদামি কর্পোরেট হাউসগুলোতে ঘুরে দেখা যায় এক চরম বিশৃঙ্খল চিত্র। সকাল ৯টা থেকে অফিস শুরুর কথা থাকলেও ৯টা ৩০ মিনিট কিংবা ১০টা বাজলেও অধিকাংশ টেবিলে দেখা যায়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের। কোথাও কোথাও অফিস সহকারী চেয়ার খুলে রেখে গেছেন, আবার কোথাও ঝুলছে অলস অলস ভাবের ছায়া। সেবাপ্রার্থীরা দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় বসে থেকেও সময়মতো সেবা পাচ্ছেন না।
​এ বিষয়ে ভুক্তভোগীদের ক্ষোভের অন্ত নেই। কেরানীগঞ্জ থেকে একটি সরকারি কাজে আসা ষাটোর্ধ্ব রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, “প্রধানমন্ত্রী নিজে সকাল নয়টায় অফিসে ঢুকে কাজ শুরু করতে পারেন, আর এই অফিসের বড় বাবুদের আসতে ১০টা-সাড়ে ১০টা বেজে যায়। আমরা সাধারণ মানুষ কেবল তাদের দেরির খেসারত দিই।”
​কর্মচারীদের অফিসে দেরিতে আসার পেছনে তারা জটলা, যানবাহনের সংকট কিংবা ব্যক্তিগত নানা অজুহাত দাঁড় করালেও বিশ্লেষকরা মনে করছেন, মূল সমস্যা সচেতনতা ও সদিচ্ছার অভাব। প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে যখন সময় মেনে চলার অনন্য বার্তা দেওয়া হচ্ছে, তখন অধীনস্থ কর্মচারীদের এমন উদাসীনতা প্রতিষ্ঠানের কার্যকারিতা ও দেশের সার্বিক গতিশীলতাকে স্থবির করে দিচ্ছে।
​বিশেষজ্ঞদের মতে, কেবল নিয়ম কিংবা আঙুলের বায়োমেট্রিক হাজিরা দিয়েই এই সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয়। শীর্ষস্থানীয় ব্যক্তিদের অনুসরণের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে কড়া নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। দেশের সর্বোচ্চ অভিভাবক যদি নির্ধারিত সময়ের আগে কাজ শুরু করতে পারেন, তবে অন্যান্যদের জন্যও সময়মতো অফিসে আসা কেবল একটি নিয়ম নয়, বরং একটি নৈতিক দায়িত্ব হওয়া উচিত।