, ,

সফল কর প্রশাসক থেকে দুদকের কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া

নিউজটি শেয়ার করুন

১৭ আগষ্ট মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দূর্নীতি দমন কমিশন ( দূদক) এর একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিযুক্ত করে একটি গেজেট প্রকাশ করা হয়।

তম্মধ্যে একজন সাবেক সফল কর প্রশাসক থেকে দূদকের কমিশনার ড. মোঃ সাজ্জাদ হোসেন ভুইয়া।
একটি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর রেভিনিউ কাঠামোর মূল ভিত্তি হলো দক্ষ ও স্বচ্ছ কর প্রশাসন। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডে (NBR) দীর্ঘ সময় অত্যন্ত সুনামের সাথে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সাবেক কর কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া তেমনি একজন সফল, দূরদর্শী এবং নীতিবান কর প্রশাসক। কর প্রশাসনে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং সুদৃঢ় প্রাতিষ্ঠানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC), বাংলাদেশ-এর চেয়ারম্যান হিসেবে দেশের সামগ্রিক আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । বিগত ৪ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ২ বছরের মেয়াদে এই শীর্ষ পদে নিয়োগপ্রাপ্ত হন। কিন্তু মাত্র ১৫ মাসে স্থবির হয়ে পড়া কাউন্সিলে অভূতপূর্ব গতিশীলতা আনয়ন করেন।

ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার পেশাগত দূরদর্শিতা ও সফলতার মূলে রয়েছে তার অনন্য ও সুপ্রমাণিত শিক্ষাগত যোগ্যতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে ১৯৮৫ সালে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর (M.Com) ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি প্রথম শ্রেণী (First Class) লাভ করে মেধার পরিচয় দেন। পরবর্তীতে তিনি ফিন্যান্স বিষয়ে উচ্চতর পিএইচডি (Ph.D) ডিগ্রি অর্জন করেন। তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার গভীর অনুরাগের কারণে তিনি সরকারি শীর্ষ আমলাতান্ত্রিক দায়িত্ব পালনের পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ‘অ্যাডজান্ট প্রফেসর’ (Adjunct Professor) হিসেবে তরুণ সমাজকে আলোকিত করছেন। তাঁর এই একাডেমিক মেধা ও কর প্রশাসনের ব্যবহারিক অভিজ্ঞতা তাকে একটি জটিল ও সংবেদনশীল রেগুলেটরি বডির যোগ্যতম নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

“ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কেবল একজন আমলা নন, তিনি একই সাথে একজন দক্ষ শিক্ষাবিদ এবং আর্থিক খাতের শীর্ষ নীতিনির্ধারক। কর কমিশনার হিসেবে তার মাঠপর্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা এবং ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি দেশের আর্থিক খাতের সংস্কারে এক যুগান্তকারী মেলবন্ধন তৈরি করেছে।”

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) কর কমিশনার হিসেবে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কর আহরণ বৃদ্ধি, করদাতার সেবার মান উন্নয়ন এবং রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা আনয়নে যুগান্তকারী ভূমিকা পালন করে সুনাম অর্জন করেছেন।

১৭ জুন ২০২৪ তারিখে তৎকালীন চেয়ারম্যান প্রফেসর ড. হামিদ উল্লাহ ভূঁইয়ার আকস্মিক মৃত্যুর পর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (FRC) চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়ে পড়ে। ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রাতিষ্ঠানিক স্থবিরতা কাটিয়ে এফআরসি-কে একটি আন্তর্জাতিক মানের শক্তিশালী রেগুলেটরি বডিতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।

সব শেষে বলতে পারি,
ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কেবল একজন সফল কর প্রশাসকই নন, বরং তিনি তাত্ত্বিক জ্ঞান এবং মাঠপর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতাসমৃদ্ধ একজন দূরদর্শী প্রাতিষ্ঠানিক সংস্কারক। জাতীয় রাজস্ব বোর্ডে কর কমিশনার হিসেবে তার গৌরবোজ্জ্বল অতীত এবং বর্তমানে এফআরসি-এর চেয়ারম্যান হিসেবে তার বৈপ্লবিক সংস্কার কার্যক্রম প্রমাণ করে যে, সঠিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের আর্থিক খাতের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। তার এই গতিশীল নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশের করপোরেট সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ বৃদ্ধিতে এক মাইলফলক হিসেবে গণ্য হবে। সরকার ড. সাজ্জাদ হোসেন ভুইয়া কে রাষ্ট্র কাঠামোর সর্বোচ্চ পর্যায়ে দূর্নীতি দমনের প্রতিষ্ঠান দূর্নীতি দমন কমিশন (দূদক) এর কমিশনার হিসেবে নিযুক্ত করে ১৭ আগস্ট সোমবার একটি গেজেট প্রকাশ করে। ড. সাজ্জাদ পূর্বের সফল অভিজ্ঞতার আলোয় আলোকিত করবেন দূর্নীতি দমন কমিশনকে এমনটাই প্রত্যাশা দেশবাসীর।