গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায়
গুরুতর আহত আজিবর রহমান (৪৭)মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ২৬ দিন পর চলে গেলেন না ফেরার দেশে। বুধবার( ১৯ আগস্ট) ভোর পাঁচটায় কেপেছি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আজি বরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা
করেন। নিহত আজিবর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের মোঃ মারফত আলীর ছোট ছেলে। তার তিনটি কন্যা সন্তান রয়েছে।
উল্লেখ্য গত ২৩ জুলাই রাত সাড়ে আটটার সময় উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশা করে নিজ বাড়ি ঠাকুরপাড়া ফেরার পথে ঠাকুরপাড়া বাজারের দক্ষিণ পাশে অটোরিকশাটি থামার সঙ্গে সঙ্গে সাগর, সুমন এবং তাদের বাবা শরীফ সহ কয়েকজন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে আজীবরের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রপাচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফায় অস্ত্র পাচার করা হয়। এরপর অবস্থার আরো অবনতি হলে, পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আই সি ইউ তে চিকিৎসাধীন থাকার
পর গত বুধবার (১৯ আগস্ট) ভোর পাঁচটায় সময় আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় তার পরিবার এবং এলাকা জুড়ে সুকের ছায়া নেমে এসেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন







