এতদ্বারা জানানো যাচ্ছে যে, চরখিদিরপুর মৌজার (জে.এল-০১), থানা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম-এর নিম্ন তফসীলোক্ত সম্পত্তি সংক্রান্ত মামলা নং- ৩৫/২০২৬ মাননীয় যুগ্ম জেলা জজ, পটিয়া আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত সম্পত্তির মালিকানা বিষয়ে আদালতে বিরোধ চলমান।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে কোনো প্রকার ক্রয়-বিক্রয় বা লেনদেন না করার জন্য সকলকে সতর্ক করা হচ্ছে। অন্যথায় তা নিজ দায়িত্বে হবে এবং আদালতের রায় সাপেক্ষে বাতিল বলে গণ্য হবে।
তফসিল:
আর.এস খতিয়ান নং: ৫০১
আর.এস দাগ নং: ২০৪৭, ২০৫৮, ৩৩৫৬
বি.এস খতিয়ান নং: ২৪৮
বি.এস দাগ নং: ২০২৭, ২০২৮, ২১৬৬
জমির পরিমাণ: ৩১.৫০ শতক।
নিবেদক
এস.এম,আহসান উল্লাহ সুজন
বোয়ালখালী, চট্টগ্রাম।







