বোয়ালখালীতে ছোট ভাইয়ের মিথ্যা মামলা ও বাড়িভিটাসহ যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধা।
বোয়ালখালী প্রেসক্লাব কার্যালায়ে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের
লিখিত বক্তব্য পাঠ করে শুনান ভুক্তভোগী নুরুল ইসলাম। তিনি বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম কন্ট্রাকট বাড়ির মৃত কোরবান আলীর ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “২০১৪ সাল থেকে আমার ছোট ভাই আবদুল হাকিমের নেতৃত্বে আবদুস সালাম, ফেরদৌস বেগম, আবু সুফিয়ান জুয়েল, আবু তৈয়ব হৃদয়, দিদারুল আলম, রিপা আকতার ও ফরিদা বেগম মিলে আমার ক্রয়কৃত ভাড়ীভিটা ও যাবতীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার পায়তারায় লিপ্ত রয়েছেন”।
তিনি আরো বলেন, তার আপন ছোট ভাই আবদুল হাকিম ২০১৪ সাল থেকে অদ্যবদি আমি ছাড়াও আমার স্ত্রী, কন্যাকে বিভিন্ন ধরনের মামলায় জড়ানোর পাশাপাশি
অপরিচিত এক মেয়েকে টাকার বিনিময়ে মিথ্যা বানোয়াট ও জাল কাবিননামা তৈরী করে বাদী সাজিয়ে যৌতুকের মামলা করান।
এ পর্যন্ত তারা আমাকে
চাঁদাবাজি, আত্মসাৎ, চুরি ডাকাতি, নারী নির্যাতন সহ ২৮টি মিথ্যা মামলায় আসামী করেন। এতে করে আমার পরিবারকে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছেন।
তিনি আরো আশংঙ্কা করে বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরো একাধিক মামলা দায়ের করেছে বলে লোকমুখে জানতে পেরেছি। ভুক্তভুগির বিরুদ্ধে করা ইতিমধ্যে ১৫টি মামলা থেকে বেকেসুল খালাস পেয়েছেন বলেও জানান তিনি। তিনি আরো বলেন, বর্তমানে বিচারাধীন মামলাগুলো চালাতে আমার ভাড়িভিটা বিক্রয় করার মতো পরিস্থিতি তৈরী হয়েছে।
সেই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেন বলে জানান তিনি, এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর স্ত্রী ছনোয়ারা বেগম, ছেলে জাহেদুল আলম ও মেয়ে শাহানাজ আকতার।
Views: 1







