টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক শাখার) তত্ত্বাবধায়ক এমরানের অনিয়ম ও দূর্নীতি নিয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় সংবাদ প্রকাশের পর এমরানের দূর্নীতির বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসে।
তত্ত্বাবধায়ক এমরান প্রকাশিত সংবাদ টি অনলাইন থেকে সরিয়ে নিতে বিভিন্ন মাধ্যমে প্রতিবেদককে হুমকি দেন৷
বুধবার দিবাগত রাত প্রায় ৮’০ টার সময় 01911177673 নাম্বার থেকে ফোন দিয়ে অজ্ঞাত নামা ব্যাক্তি নিজেকে তত্বাবধায়ক এমরানে ছোট ভাই পরিচয়ে নিজেকে ক্ষমতাসীন দলের একজন নেতা পরিচয় দিয়ে হুমকির সুরে প্রতিবেদককে পার্টি অফিসে দেখা করতে বলেন৷
কিন্তু প্রতিবেদক পার্টি অফিসে কেন জানতে চাইলে এবং প্রয়োজনে সমাজ সেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আসার কথা বলেন।
তাছাড়া বৃহস্পতিবার সকাল ১১’০ টা নাগাদ অন্য একজন অজ্ঞাতনামা ব্যাক্তি, 01716-324013 নাম্বার থেকে আবারো প্রতিবেদককে প্রকাশিত সংবাদের বিষয়ে কথা বলতে এবং প্রকাশিত সংবাদ টি সরিয়ে নিতে কেরানীগঞ্জ যেতে বলেন৷
তত্ত্বাবধায়ক এমরান নিজের দূর্নীতির সংবাদ ঢাকতে এবং বিভিন্ন উপায়ে প্রতিবেদককে হুমকি দেওয়ায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক শাখার) একাধিক ভুক্তভোগী ছাত্রের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ই প্রেস নিউজে তত্বাবধায়ক এমরানের অনিয়ম ও দূর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে।
এবং পরবর্তী পর্বের জন্য বক্তব্য নিতে সমাজ সেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান পরিচালক সমীর মল্লিকের বক্তব্য নিতে গেলে পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক এ ব্যাপারে তদন্ত কমিটি হবে মর্মে প্রতিবেদককে আশ্বস্হ করেন।
খবর পেয়ে তত্বাবধায়ক এমরান ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের পিছনে অজ্ঞাতনামা ব্যাক্তি দের লেলিয়ে দেন।







