, ,

শেখ হাসিনার মামলা প্রত্যাহার

নিউজটি শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার-
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম (আদালত নং ০৭) এ আদেশ দেন। এটি শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া অসংখ্য মামলার প্রথম মামলা, যা আনুষ্ঠানিকভাবে আইনগত প্রক্রিয়ায় প্রত্যাহার বা নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন অত্র মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা।

অত্র মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ জানায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি প্রত্যাহার করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের পর থেকে নামে- বেনামে দায়ের হওয়া অসংখ্য ফৌজদারি মামলার (হত্যা, গণহত্যা, দুর্নীতি) মধ্যে এটিই প্রথম মামলা, যা আইনগতভাবে প্রত্যাহারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

জানা গেছে, গত ২২ জানুয়ারি মামলাটি প্রত্যাহারসংক্রান্ত শুনানির জন্য নির্ধারিত দিন ছিল। এদিন বাদী বিজ্ঞ আদালতে উপস্থিত না থাকায় তার ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দেওয়া দরখাস্ত ও জবানবন্দি পর্যালোচনা করে প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী অত্র মামলাটির বাদী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে প্রধান আসামী করে তিনি অত্র মামলা দায়ের করেন।

নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

মো:বাবুল সরদার চাখারী ২০২৪ সালের আগস্ট মাসে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ মোট ৩৪ জনকে আসামি করে এ মামলায় দায়ের করেন।

জানা গেছে, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর বাদীপক্ষ মামলা প্রত্যাহারের আবেদন এবং জবানবন্দি দাখিল করেন। চলতি বছর ২২ জানুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম বাদীর আবেদন পর্যালোচনা করে মঞ্জুর করলে মামলা আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হয়। আদালত সূত্রে জানা গেছে, বাদী নিজেই প্রত্যাহারের আবেদন করায় আদালত এটি অনুমোদন করেন। সম্প্রতি প্রত্যাহার আদেশের কপি পাওয়া গেছে।