, ,

শিল্পকলায় প্রথম একক কনসার্টে উঠছেন রুনা লায়লা

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ সংগীতজীবনের আরেকটি বিশেষ অধ্যায় যোগ হতে যাচ্ছে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ক্যারিয়ারে। আগামী ২৫ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে তাঁর প্রথম একক কনসার্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পারিবারিক কাজ শেষে দেশে ফিরে এই আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

অনুষ্ঠানে ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবন থেকে বাছাই করা প্রায় ১০টি জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন রুনা লায়লা। দেশবরেণ্য শিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির ধারাবাহিক একক গানের আয়োজনের অংশ হিসেবে এবার মঞ্চে উঠছেন তিনি। এর আগে একই আয়োজনে গান পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী।

রুনা লায়লা বলেন, এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলা গানের ঐতিহ্য ও স্মৃতি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলায় এর আগে কয়েকবার গান গাইলেও এটি তাঁর প্রথম একক পরিবেশনা। মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় একাধিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার কথা রয়েছে এই কিংবদন্তি শিল্পীর।