, ,

শিব চতুর্দশী মেলা উপলক্ষে সীতাকুণ্ডের চন্দ্রাধামে ভক্তবৃন্দ ও পুণ্যার্থীদের ঢল।

নিউজটি শেয়ার করুন

শিব চতুর্দশী মেলা উপলক্ষে সীতাকুণ্ডের চন্দ্রাধামে ভক্তবৃন্দ ও পুণ্যার্থীদের ঢল।

(দিপাল অনিন্দ্য পাল, অনলাইন সম্পাদক)

শিব চতুর্দশী মেলা উপলক্ষে গত ১৪ই ফেব্রুয়ারি
তারিখ থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থ পীঠ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ঢল পরিলক্ষিত হয়।

অধিকাংশ তীর্থ যাত্রীরা প্রথমে এসে ব্যাসকুন্ডে স্নান করে পবিত্র হয়।এরপর ভৈরব মন্দিরে পূজা দিয়ে ক্রমান্বয়েই বিভিন্ন মঠ মন্দির দর্শনের মাধ্যমে পবিত্র সীতা মায়ের মন্দির দশর্ণ করে মা ভবানী মন্দির পূজা অর্চনা পূর্ব পাহাড়ের পাদদেশে অবস্থিত স্বয়মুনাথ মন্দিরে শিবস্নান করে।পরবর্তীতে বেশিরভাগ পুণ্যার্থীরা সূউচ্চ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করে বিরুপক্ষ শিব মন্দির ও চন্দ্রনাথ মন্দিরে ক্রমান্বয়ে শিব স্নান ও পূজা অর্চনা পূর্বক পুনরায় আবার স্ব স্ব অবস্থানে প্রস্থান করে।

এই অনুষ্ঠান উপলক্ষে সার্বিক দিক নির্দেশনা ও তদারকিক করেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হেমায়েত উদ্দিন। মেলার পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শনে আসেন সীতাকুণ্ড উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মোঃ ফখরুল ইসলাম, আরো পরিদর্শন করেন সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি মহোদয়। তাহারা সার্বিক বিষয়ে তদারকি করেন এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত শিবচতুর্দশী মেলা উপলক্ষে মেলার সার্বিক বিষয় পর্যবেক্ষণ ও শুভেচ্ছা জানাতে আসেন হিন্দু ধর্মে কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ পাল মহোদয়। তাছাড়া ও সার্বক্ষণিক মেলার বিভিন্ন বিষয় প্রত্যেক তদারকি ও পর্যবেক্ষণ করে যাচ্ছেন স্রাইন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাস মহোদয় ও ভারপ্রাপ্ত সভাপতি বাবু এডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য মহোদয়।

তাছাড়া মেলার সার্বিক নিয়ন্ত্রণ ও শৃংখলার কার্যক্রম নিবিড় ভাবে তদারকি করছেন মেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু বাবুল বাহাদুর শাস্ত্রী মহোদয়। অনুষ্ঠান ও মেলাকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবকেরা আন্তরিকভাবে স্বেচ্ছাশ্রমে ভূমিকা পালন করা যাচ্ছে। কর্তৃপক্ষ আশা করে তাদের সকল পরিশ্রম ও পরিকল্পনায় সকল মাঙ্গলিক কার্যক্রম ও অনুষ্ঠান সুন্দর এবং সফলভাবে সমাপ্ত করতে সক্ষম হবে। যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।