, ,

শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান,তিন দোকানে ১৭ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার করুন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান। উপজেলার পৌর সদরের মনিরামপুর ও দারিয়াপুর বাজারে তিনটি বেকারি ও ফলের দোকানে অভিযান চালিয়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআইয়ের) কর্মকর্তা মোঃ রায়হানুল হক ও
বিএসটিআইয়ের ফোর্সের যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে তিনটি বেকারি ও ফলের দোকানে বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা,খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।