, ,

শরীয়তপুর ফাউন্ডেশনের আয়োজনে টংগীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : শরীয়তপুর ফাউন্ডেশনের আয়োজনে টংগীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে টংগীর হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর ফাউন্ডেশনের সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগজ্ঞ সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওয়াজেদ কামাল।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, বিশিষ্ট আইনজীবী এড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, শরীয়তপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান শরীফ খান, ফাউন্ডেশনের উপদেষ্টা আলী আহম্মদ হাওলাদার, বিএম ওলিউল্ল্যাহ, সৈয়দ শাহাজুল ইসলাম, সৈয়দ মামুন ও সাজ্জাদ নাদিম সাজু।