মোঃ নুর আলম সিদ্দিকী
স্টাফ রিপোর্টার, স্বদেশ বিচিত্রা, ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া পৌরসভা এক নং ওয়ার্ড দূর্গাপুর খেলার মাঠ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির উদ্যোগে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দূর্গাপুর বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এর মধ্যে মাদক বিরোধী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,
বিশিষ্ট সমাজসেবক ও আখাউড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দিন জালুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব কফিল উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপি আখাউড়া পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো মন্তাজ মিয়া, আখাউড়া পৌর বিএনপির সহ-সভাপতি দেওয়ান সাজিদুল হক দুলাল, আখাউড়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি শামীম ইকবাল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আল জাহান, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সোহেল ভুঁইয়া,পৌর বিএনপি নেতা আরিফুল হক খাদেম সুচন, সাবেক উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ খান,দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন, সাবেক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন,পৌর বিএনপি নেতা এডভোকেট রায়হান ইসলাম,পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের নেতা নোমান মিয়া, বিশিষ্ট ক্রীড়ানুরাগী জাহাঙ্গীর আলম,মিলন মিয়া, জুবায়ের আলম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বনামধন্য ভাষ্যকার আর কে রবিন।







