ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ায় শরীয়তপুরের পাটচাষিদের মুখে হাসি ফুটেছে। জেলার বিভিন্ন এলাকায় এখন পুরোদমে চলছে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ। তবে শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় কিছুটা বাড়লেও পাট ও পাটকাঠির ভালো দাম পাওয়ায় অতিরিক্ত ব্যয় অনেকটাই পুষিয়ে নিতে পারছেন বলে জানিয়েছেন কৃষকরা।
এ বছর মৌসুমের শুরুতে অনুকূল আবহাওয়ার কারণে পাটের ফলন ভালো হয়েছে। আবার পাট কাটার সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় সহজেই খাল—বিল ও জলাশয়ে পাট জাগ দিতে পারছেন কৃষকরা। বর্তমানে বাজারে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পাটকাঠির দামও সন্তোষজনক হওয়ায় অতিরিক্ত শ্রমিক খরচ কিছুটা পুষিয়ে নিতে পারছেন বলে জানিয়েছেন কৃষকরা।
শরীয়তপুর জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে আবাদ হয়েছে ২৯ হাজার ৭০০ হেক্টর জমিতে। এর মধ্যে জাজিরা উপজেলায় সবচেয়ে বেশি ১০ হাজার ২১০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এছাড়া শরীয়তপুর সদর উপজ






