, ,

লোহাগাড়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন।।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন জাঁক জমক ভাবে অনুষ্ঠিত হয়।।

লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ভোটাররা।

প্রেসক্লাবের ২৭ জন সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।

নির্বাচনে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক পদে খোকন সুশীল এবং সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার জয়লাভ করেন।

অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইহতাশামুল হক রাব্বি, দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজীদ বিন আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।