, ,

লালপুরে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের হাতে গাছের চারা: উপজেলা প্রশাসনের অনন্য উদ্যোগ​ “

নিউজটি শেয়ার করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাটোরের লালপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।​লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত অতিথিরা বলেন, আজকের শিশু ও কোমলমতি তোমরারাই আগামী দিনের ভবিষ্যতের কাণ্ডারী। শিক্ষার্থীদের হাত ধরেই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই ক্ষুদ্র প্রয়াস। একটি গাছ কেবল বর্তমানের পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিরাপদ ও সুস্থ পৃথিবীর নিশ্চয়তা দেয়।​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। নিজেদের হাতে পাওয়া এই চারা রোপণ ও পরিচর্যার শপথ নেয় শিক্ষার্থীরা।​উপজেলা প্রশাসনের এ ধরণের পরিবেশ সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।