লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত জেলা জাতীয় পার্টি ‘র সদস্য ও রামগতি উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রয়াত সালাহ উদ্দিন এমরান স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠান হয়।
রবিবার জোহরের নামাজের পর রামগতি রোডস্থ পার্টির অস্হায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদের
আয়োজনে করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম – সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব হোসেন।
দোয়া অনুষ্ঠানে প্রয়াত সালাহ উদ্দিন এমরানের রাজনৈতিক সহকর্মী ও কর্মস্থল জেলা আইনজীবী সমিতির সহকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতারা প্রয়াত সহকর্মীর স্মৃতিস্মারণ করেন। রাজনৈতিক ও কর্মস্হলে তার সরব উপস্থিতি ও সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। কারও সাথে তার কোন বিবাদ নেই, কোন ধরনের লেনদেনও ছিলনা। তার এই অকাল মৃত্যুতে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা হতবিহ্বল হয়ে পড়ে।
পাশাপাশি রাজনৈতিক সংগঠন ও কর্মস্থল জেলা আইনজীবী সমিতি থেকে তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৩১ মে ঢাকায় হাসপাতালে মৃত্যুর করেন সালাহ উদ্দিন এমরান, তার দুইজন শিশু পুএ রয়েছে।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন খোকনের সভাপতিত্বে ও জেলা আইন বিষয় সম্পাদক এ্যাডভোকেট মিরাজ উদ্দিন( পালোয়ান) এর সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন মিস্টার, কমলনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: নোমান, এ্যাডভোকেট মাহবুব রব্বানী, জেলা জাতীয় পার্টির সাহিত্য, জেলা যুব বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মামুন ও নেতাকর্মীর উপস্থিত ছিলেন।






