রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মোঃ মারুফ হাসান: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরী যুব সমাজের উদ্যোগে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় মুণ্ডরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাচারীর মাঠে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবু মোহাম্মদ মাসুম, সাবেক ১নং সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এবং সাধারণ সম্পাদক, রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস।
সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সহ-সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল ভেন্ডার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি মো. জজ মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মফিজুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের নেতা মো. পনির মুন্সি, বিশিষ্ট সমাজসেবক মো. সোহাগ মিয়া, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের নেতা মো. নূরুজ্জামান এবং বিশিষ্ট সমাজসেবক মো.
সাকিব মিয়া ৭ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি। কাউছার মিয়া।
টুর্নামেন্টের উদ্বোধন করেন ৭নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. সামসুল ইসলাম।
আয়োজকরা জানান, এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা এলাকার সর্বস্তরের জনগণকে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান।
উল্লেখ্য, টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন মো. তানসেল, মো. আনিছ, মো. রিয়াদ, মো. জিতুল, মো. ইয়াছিন, মো. ইয়ানুর, মো. ইয়ামিন ও মো. দিপু।







