, ,

রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর স্ত্রী- কন্যার উপর হামলা ও শ্রীলতাহানীর চেষ্টা, থানায় ভুক্তভোগী পরিবারের পৃথক দুই এজাহার

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর ঘরে হামলা, চুরি ও পিটিয়ে আহত করে শ্রীলতাহানীর চেষ্টার অভিযোগ থানায় পৃথক দুটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
গত ৮ ও ৯ এপ্রিল পৃথক দুইদিনে অভিযুক্ত সন্ত্রাসীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে লক্ষ্মীপুরের রায়পুর বামনি ইউনিয়নের আব্দুর রশিদ বেপারি বাড়ির প্রবাসী আমির হোসেন এর স্ত্রী (৪৬) গণমাধ্যম কর্মীদের নিকট এমন অভিযোগ তুলে ধরেন।

রায়পুর থানায় দায়ের কৃত এজাহার ও আমেনা বেগম এর দেয়া তথ্য মতে জানা যায়,তার বসতবাড়ির নিজাম উদ্দিন গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে
প্রথম ঘটনার দিন গত ৮ এপ্রিল ২৬ তারিখ সকাল বেলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তার নিজ বাড়ির নিকট আত্মীয় নিজাম উদ্দিনের ছেলে নিরব, নিজামুদ্দিন ও স্ত্রী সুমি আক্তার ঐক্যবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আমেনা বেগম ও মেয়ে শান্তা বেগমকে (২০) পিটিয়ে মারাত্মকভাবে আহত করার পাশাপাশি শ্রীলতাহীর চেষ্টা করে। এ সুযোগে তারা আমেনা বেগম ও তার মেয়ের কানে -গলায় থাকা প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বাড়ির লোকজন এসে মারাত্মক আহতবস্থায় দুইজনকে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

কিছুটা সুস্থ হলে এই ঘটনায় আমেনা বেগম নিজাম উদ্দিনের ছেলে নিরবকে প্রধান আসামি করে ৩জনের বিরুদ্ধে রায়পুর থানায় ১টি মামলা দায়ের করেন।পুলিশ উক্ত মামলায় ১নং আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

অন্যদিকে আমেনা বেগম গণমাধ্যম কর্মীদেরকে অভিযোগ করে বলেন, আমরা যখন আহত হয়ে রায়পুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি এ সুযোগে বিবাদীগণ গত ৯ এপ্রিল ভোর বেলায় আমার বসতঘরের দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে সব ভাঙচুর করে তছনছ করে ফেলে সে সাথে ঘরে থাকা অর্থ স্বর্ণালংকার ও যাবতিয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ১৮ হাজার টাকা। এছাড়াও বিবাদীগণ আমার ঘরের সদর দরজার সামনে টিন লাগিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেয়।বর্তমানে তারা আমাকে প্রাণনাশের অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে।
এমন অমানবিক ঘটনায় নিজামুদ্দিনের ভাই বেলাল হোসেন ক্রোধ প্রকাশ করে সাংবাদিকদেরকে বলেন, নিজাম উদ্দিন ও তার ছেলেরা দেশীয় আইন-কানুন কিছুই মানছে না। এ নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে বাড়ির লোকজন ও স্থানীয়রা উক্ত গঠনায় চাপা ক্ষোভ প্রকাশ করে এড়িয়ে যান।
ভুক্তভোগীর দায়ের করা দুটি এজাহার এর বিষয়ে জানতে চাইলে রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন মিয়া বলেন, দায়েরকৃত ১টি মামলার আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, অন্য এজাহারের বিষয়ে তদন্ত চলছে এবং শীঘ্রই আইন- আনুগ ব্যবস্থা নেয়া হবে।

ফারুক হোসেন
রায়পুর প্রতিনিধি
মোবা : ০১৬৮৮-৯৪৮৩০৭