বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদ।
সংসদ সদস্যের ন্যাম ভবনের কার্যালয়ে যুবদলের দুই নেতার মধ্যে আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়। তাঁরা সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় এ.কে আজাদ কেন্দ্রীয় নেতার সাথে কানাডা যুবদলের কমিটি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং দিক নির্দেশনা গ্রহন করেন। উল্লেখ্য নুরুল ইসলাম নয়ন ভোলা – ৪ আসনের সংসদ সদস্য। এ.কে আজাদ সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে কানাডা সফরের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করে দলের প্রবাসী কার্যক্রম বেগবান করার লক্ষে সুবিধাজনক সময়ে কানাডা সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।







