, ,

যাত্রীদের জন্য নিরাপদ হেলমেট নিশ্চিত করতে গুলশানে ব্যতিক্রমী সচেতনতা কর্মসূচি

নিউজটি শেয়ার করুন

রাজধানীর গুলশান বিভাগে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নতুন ব্যতিক্রমী কর্মসূচি উদ্বোধন করেছেন ডিসি মিজানুর রহমান শেলী। আপনি যখন যাত্রী হিসেবে উবার বা পাঠাওতে উঠেন, তখন খেয়াল করবেন, আপনার হেলমেটটি প্লাস্টিক।
প্লাস্টিক হেলমেট কখনও আপনার জীবন রক্ষা করে না। সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। যেহেতু, জীবনটি আপনর।
উবার বা পাঠাও ড্রাইভারদের ব্যবহৃত হেলমেট মজবুত ও শক্তপোক্ত হয় কিন্তু যাত্রীদের জন্য দেওয়া হেলমেট অধিকাংশেই হালকা প্লাস্টিকের, যা দুর্ঘটনার সময় সুরক্ষা দিতে পারে না।

আজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার গুলশানে প্লাস্টিক হেলমেট ভাঙ্গার এক কর্মসূচী আয়োজন করা হয়।
উবার ও পাঠাওসহ যারা মটর সাইকেলে যাত্রী বহন করেন, তাদের এক সাথে করে এই ক্যাম্পেইন করা হয়। মটর সাইকেল ড্রাইভারদের ডিসি গুলশান ডিভিশন-ট্রাফিক মিজানুর রহমান শেলী এই ব্যাপারে সচেতনতা মূলক একটি ব্রিফিং দেন।

পরে উবার ও পাঠাও ড্রাইভাররা উদ্বুদ্ধ হয়ে নিজেরাই স্বীকার করেন যে, এটা তাদের ভুল হয়েছে। এবং ভবিষ্যতে অনুমোদিত হেলেমট তারা বহন করবেন।
তারা নিজের হাতে সেই প্লাস্টিকের হেলমেট ভেঙে ফেলেন এবং ড্রাইভার ও যাত্রী দুজনের সুরক্ষাই সমানভাবে নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।