, ,

যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যের সাথে কবর কবিতার সম্মিলিত আবৃত্তি পরিবেশন

নিউজটি শেয়ার করুন

পল্লী কবি জসীমউদ্দিন রচিত কবর কবিতার শত বর্ষ পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত ১১৮ লাইনের আবেগ প্রবন কবর কবিতাটি গত ১৪ মে বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ কর্ণারে যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যের সাথে সম্মিলিত আবৃত্তি পরিবেশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বাংলাদেশ পোয়েটস্ ক্লাব ঢাকা মহানগর সভাপতি সব্যসাচী লেখক কবি ফারুক প্রধানের সভাপতিত্বে সম্মিলিত আবৃত্তি পরিবেশনে নেতৃত্বে ছিলেন পোয়েটস্ ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী, যুগ্ম মহাপরিচালক সাংবাদিক ডক্টর এটিএম মমতাজুল করিম, নির্বাহী পরিচালক গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন, পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, পরিচালক কবি ডাক্তার জান্নাতুল ফেরদৌসী কৃষ্ণ কলি, পরিচালক লতিফা জাহান।

সম্মিলিত আবৃত্তি পরিবেশনায় অংশ গ্রহণ করেন কবি মেহের নিগার চঞ্চল, এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, কবি আফরোজা জেসমিন, কবি মিয়া আসলাম প্রধান, কবি সম্মান মোহাম্মদ,
,কবি দীপক কুমার সিকদার, কবি এস এম ইউনুস, মোঃ খোরশেদ আলম, কবি শাহিদা সুলতানা, কবি নাসরীন সুলতানা রেখা, শ্রীমতি রত্না রাণী, আল আমিন মোহ, মোঃ রিয়াজুল রেজা, আবৃত্তি শিল্পী মায়ারাজ, রাণী রোজারিও, শাহ সিদ্দিক,
নুর হোসেন রানা, লাভলী বেগম, জাহিদ হাসান, রাজু,
আবদুল জব্বার, রফিক মাহমুদ প্রমুখ।
কবর কবিতার সম্মিলিত আবৃত্তি পরিবেশনায় অশ্রু জলে সিক্ত হয়েছেন অনেকে ই, তবে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী
চোখের জলে ভিজে গেছে বুক, তিনি তাঁর বক্তব্যে বলেন
পৃথিবীর আবেগ প্রবন কবিতা সমূহের মধ্যে নিঃসন্দেহে
কবর কবিতা অন্যতম একটি।
এ রকম আরেক টি কবিতা রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মোহাররম কবিতা, যা পাঠ করলে
পাঠক ও শ্রোতাদের চোখে জল ঝরে অনায়াসে।
তিনি পল্লী কবি জসীমউদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী, সাংবাদিক ডক্টর এটিএম মমতাজুল করিম এবং গবেষক লতিফা জাহান।
অনুষ্ঠানে অসুস্থ বাংলা একাডেমির উপ পরিচালক কবি ডক্টর শাহেদ মন্তাজের জন্য সুস্থতা কামনা করা হয়।
আবৃত্তি পরিবেশন শেষে পল্লীকবি জসীমউদ্দিন রচিত গান পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠ শিল্পী গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার।
( বিজ্ঞপ্তি)