, ,

মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম -সিটিজি এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

নিউজটি শেয়ার করুন

২৬ শে জুন ২০২৬ ইংরেজি শুক্রবার সকাল ১০ ঘটিকায় প্রবর্তক মোড় সংলগ্ন জেনিথ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের হল রুমে ঔষধ ব্যবসায়ীদের প্রিয় সংগঠন – মেডিসিন বিজনেস ডেভেলপমেন্ট ফোরাম (MBDF)চট্টগ্রাম কতৃক আয়োজিত জেনিথ হেলথ কেয়ারের সৌজন্যে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পনর্মিলনী ও মতবিনিময় সভা MBDF এর আহ্বায়ক কে এম আখতার হোসেনের সভাপতিত্বে এবং MBDF এর সম্মানিত সদস্য সচিব আব্দুর রহিম ও কবি ও চিকিৎসক এম আর কে রুবেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান কতৃক পবিত্র কোরআন তেলাওয়াত, বাবু কানুপদ সরকার কতৃক গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ হেলথ কেয়ারের অন্যতম পরিচালক জনাব হারুনুর রশিদ। সভায় প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন MBDF এর অন্যতম উদোক্তা বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি চট্টগ্রাম জেলা শাখার অর্থ সম্পাদক জনাব ডাঃ মীম আয়াত উল্লাহ। উদ্বোধনী বক্তব্য প্রধান করেন সমিতির অন্যতম সদস্য সৈয়দ মিনহাজ উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন প্রাইমারী চিকিৎসক সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও MBDF এর আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ এম আর কে রুবেল। বিশেষ অতিথি হিসেবে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বউ বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ এহসানুল হক বাবর ও সিনিয়র সদস্য জুয়াউল হক,নাসিরাবাদ ঔষধ ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুশ শুক্কুর ও সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক MBDF এর সম্মানিত সদস্য মোঃ আরিফ, প্রাইমারী চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক ও MBDF এর সদস্য ডাঃ বদিউল আলম ও মহিলা সম্পাদিকা ও MBDF এর সদস্য আসমা আকতার, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি বাকলিয়া থানা শাখার সম্মানিত সহসভাপতি জি এম রাশেদ, সাধারণ সম্পাদক ও MBDF এর সদস্য ডাঃ তাওহীদুল ইসলাম সাঈদী,বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি চকবাজার থানা শাখার সম্মানিত উপদেষ্টা ডাঃ বিধান চন্দ্র দেব এবং অর্থ সম্পাদক ও MBDF এর সদস্য জনাব সাইফুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ জাহেদ, আব্দুল মাবুদ, ফোরকান ইলাহি, মান্না দত্ত,ফরিদুল আলম,সালাহউদ্দিন কাদের (সোহেল) প্রমুখ।
সভায় বক্তব্য প্রদান কালে অতিথিবৃন্দ অত্র সংগঠনের কল্যান ও উন্নতি কামনা করেন।