, ,

মেঘনায় দেলোয়ার হত্যা: যুবলীগ নেতা নাছির উদ্দীনসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা): কুমিল্লার মেঘনা উপজেলা উপজেলার চন্দনপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতা নাছির উদ্দীনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই আব্দুল বাতেন মৃধা বাদী হয়ে মেঘনা থানা পুলিশ-এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়, ঘটনার দিন বাড়ি ফেরার পথে তুলাতলী গ্রামের পূর্ব পাশের সড়কে ওঁৎ পেতে থাকা নাছির উদ্দীন গংরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।
এসময় গুরুতর আহত দেলোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা বাধা দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে প্রায় দুই ঘণ্টা পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় আরও উল্লেখ