, ,

মায়ানমার থেকে ছোড়া গলিতে এক শিশু নিহত

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইকং ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।

আফনান নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতাহোয়াইকং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে । হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সেনাবাহিনীর সহ বিভিন্ন বাহিনী কাজ করছে।

স্থানীয়রা সূত্রে জানাগেছে, গত দুই-তিন দিন ধরে ওপারে আরাকানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।