ধর্ষণ করার পর হত্যা,২ ধর্ষণ কারীকে জনতা পিটিয়ে হত্যা
একজোড়া কানের দোল
আর সেই কানের দোলের কারণে ৩টি প্রান নিমিষেই শেষ। হায়-রে মানুষের লোভ।লোভ না করলে মেয়েটি ও বেঁচে থাকতো তারাও জীবিত থাকতো।
আপনারা সকলেই অবগত আছেন যে গত বৃহস্পতিবার এই ছোট্ট ৯ বছরে মেয়েটি নিখোঁজ এর খবর ভাইরাল হয়। মানিকগঞ্জ সদর, হাটিপাড়া ইউনিয়ন, বনপারিল গ্রাম কান্দুর পার। কিন্তু দুঃখের বিষয় হলো রাতে মেয়েটর নিথর মরদেহ ভুট্টা ক্ষেতে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। যারা এই ঘটনায় জড়িত ছিল তারা শিকার করেন মেয়েটির কানে থাকা কানের দোল এর জন্য এই ঘটনা ঘটিয়েছে।এই খবরে এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে আসামিদের গণপিটুনি দিয়ে পুকুরে ফেলে, ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, পুলিশ এসে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হসপিটালে ভর্তি করেন। এই ঘটনায় পুরো এলাকা এখন থমথমে পরিবেশ বিরাজ করছে
এমন নৃশংস ঘটনা মানিক গঞ্জ এর আগে কখনো ঘটেনি।
জানা যায় এর সাথে আরো ৭ জন জড়িত, তবে নিরঅপরাধ কেউ যেনো হয়রানির শিকার না হয়, সেই প্রত্যাশা করেন এলাকাবাসী
প্রশাসন সঠিক তদন্ত মাধ্যমে অপরাধীদের শাস্তি দিবেন এটাই আশা করেন
মেয়েটির নাম আনিকা বাবার নাম দুুদুল ও দাদার নাম মোকছেদ। এই ঘটনায় পরিবারে শোকের
ছায়া নেমে এসেছে।এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পরেছে।এলাকাবাসীর ভাষ্যমতে এই ঘটনা সারা বাংলাদেশের জন্য একটি শিক্ষা, ধর্ষণ করার আগে যেনো একবার ভাবে পরে কি ঘটবে।





