কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর অংশে এলজিইডির মাধাইয়া–রানিচড়া সড়কের আরসিসি সাইড ওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজ নিয়ে স্থানীয়দের তীব্র ক্ষোভ। প্রায় ১৩ কোটি টাকার মাধাইয়া–রানিচড়া সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রসুলপুর বাজারের উত্তর থেকে দক্ষিণ মাথা পর্যন্ত ৩৩৬ মিটার আরসিসি ঢালাই রোড ও সাইড ওয়াল নির্মাণ হচ্ছে, কাজটি করছে হাসান বি-বাড়িয়া এন্টারপ্রাইজ। সরজমিন গিয়ে দেখা যায় সিমেন্ট এর সাথে বেশি পরিমান বালি দিয়ে কাজ করেছেন, বি-বাড়িয়া ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত থাকা নির্মাণাধীন নেভার, এসময় রসুলপুর বাজারে নির্মাণাধীন কাজ দেখার জন্য, ঠিকাদার প্রতিষ্ঠান বি-বাড়িয়া এন্টারপ্রাইজ এর দায়িত্বে থাকা ম্যানেজার ও ইঞ্জিনিয়ার, তাহারা স্বীকার করেন বিভিন্ন কারণে নির্মাণাধীন সাইড ওয়ার্ল্ড টি কাজের মান ভালো হয় নাই, সাইড ওয়াল ভেঙ্গে ফেলেছি , নতুন করে সাইড ওয়ালের কাজ করবো , উপস্থিত ছিলেন রসুলপুর বাজার এলাকার অসংখ্য সাধারণ জনগণ,
তবে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী, দুর্বল কাঠামো ও অপর্যাপ্ত সিমেন্ট ব্যবহারের অভিযোগ তুলছেন স্থানীয়রা , এই রাস্তা আমাদের প্রধান পথ। এভাবে করলে কয়েক মাসেই আবার ভেঙে পড়বে।
অভিযোগের বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। কাজ বন্ধ করে দিয়েছি। সাব–ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। সাইড ওয়াল নতুন করে মানসম্মতভাবে সংস্কার করা হবে। রাষ্ট্রীয় অর্থে পরিচালিত প্রকল্পের মান রক্ষায় সুশীল সমাজ ও স্থানীয়রা কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সরকারের দায়িত্বে থাকা সকলের প্রতি।







