আজ ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ৮০,৩৬০ পিস ইয়াবা উদ্ধার,
একটি জীপ গাড়ি জব্দ এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করার অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মহোদয় জনাব আ. ন. ম. ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী এবং জনাব মোহাম্মদ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানা-এর হাতে অর্থ পুরস্কার তুলে দেন।
মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে।






