মাদকদ্রব্য ত্যাগ করি,কিশোর গ্যাং নির্মূল করি সুস্থ্য সবল জীবন গড়ি, শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ইং।
শ্রীপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শ্রীপুর উপজেলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃওলি মিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন,পিপিএম -সেবা,পুলিশ সুপার মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান,পিপিএম -সেবা অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ অতিঃ দাঃ ক্রাইম এ্যান্ড অপস) মাগুরা,মোঃনাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর,বদরুল আলম হিরো, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম শ্রীপুর মাগুরা, খন্দকার আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম শ্রীপুর মাগুরা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃআতাউর রহমান
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশিং অফিসার বৃন্দ,কমিউনিটি পুলিশিং ফোরাম এর উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব এস,এম সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত উদ্দীন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃতবৃন্দ ও উপস্থিত দর্শক বৃন্দ।প্রধান অতিথি শিক্ষার্থীদের বলেন তোমার লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা করবে,খেলাধুলায় মনোনিবেশ করবে,মাদক হতে দুরে থাকবে। ভালো খেলোয়াড় হতে পারলে সরকারী ভাবে বেতন ভাতা পাবে।
খেলায় ৩নং শ্রীকোল ইউনিয়ন গড়াই (পুরুষ) দলকে ৩২-২৩ পয়েন্টে পরাজিত করে ৪নং শ্রীপুর ইউনিয়ন মধুমতি (পুরুষ) দল বিজয়ী হয়।
অপর খেলায় ৩নং শ্রীকোল ইউনিয়ন গড়াই (মহিলা) দলকে ১৩-১৫ পয়েন্টে পরাজিত করে ৪নং শ্রীপুর ইউনিয়ন মধুমতি( মহিলা) দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
খেলাটি পরিচালনা করেন মোঃ জাকির খন্দকার, ক্রিড়া শিক্ষক, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়, কে এম রোকনুজ্জামান সুইট,ক্রিড়া শিক্ষক, শ্রীপুর সরকারী এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আসমাউল হক রাব্বি, ক্রিড়া শিক্ষক, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।







