, ,

মাগুরার শ্রীপুরে স্কুল শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানি প্রতিবাদে ও তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

মোঃ মোজাফফর হোসেন মুন্না, মাগুরা শ্রীপুর প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে হাট দাড়িয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহাসিন মাস্টারের বিরুদ্ধে ৬ষ্ট শ্রেণির এক স্কুল ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ এবং তাকে গ্রেফতারের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত।

আজ ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় হাট দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সাচিলাপুর বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের পতাকা মঞ্চের সামনে সমাবেশে রুপ নেয়। যৌন নিপিড়ন ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃশাহাজাহান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউল আযম,দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন,দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ।
এসময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আনোয়ার হোসেন,উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক শুকুর মাহমুদ,দারিয়াপুর ইউনিয়ন
বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান,দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মৃধাসহ অনেকে।
বক্তারা দাবি করেন নিপিড়ন কারী শিক্ষক মহাসিন মাস্টারের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি, ও স্কুল থেকে স্থায়ী বহিষ্কার না করলো কঠিন থেকে কঠিনতর কর্মসূচী দিতে বাধ্য হবো।
মহাসিন মাস্টারের গ্রেফতারের দাবিতে ছাত্র-ছাত্রীদের শ্লোগানে স্কুল ক্যাম্পাস উত্তাল হয়ে উঠে। উল্লেখ এর আগেও এই শিক্ষক ছাত্রী যৌন নির্যাতনের কারনে স্কুল থেকে বহিষ্কৃত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। তিনি প্রাইভেট পড়ানো আড়ালে ছাত্রীদের পরিক্ষার প্রশ্ন পত্র সংগ্রহ করে দেবেন বলে প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন ধরে এ অনৈতিক কাজ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে প্রধাব শিক্ষক কাজী ইমাম হোসেন সাংবাদিকদের জানিয়েছেন প্রাথমিক ভাবে সত্যতা নিশ্চিত হওয়ায় অভিযুক্ত মহাসিন মাস্টারকে তাৎক্ষণিক স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আজ ১৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ হওয়া হয়েছে এবং তিনি বাড়ীতে না থাকায় তার স্ত্রী কারণ দর্শানো নোটিশটি রিসিভ করে। তিনি আরো জানান বিদ্যালয়ের সভাপতি হলো ইএনও মহোদয়।তিনি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আইনই ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঠিক বিচার পাইয়ে দিতে আসস্থ করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান করেন।

মোঃমোজাফফর হোসেন মুন্না
শ্রীপুর মাগুরা
১৮-০৬-২০২৬ইং।