, ,

মনকাডা আক্রমণের ৭৩তম বার্ষিকী ও হো চি মিনের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে ফলজ বৃক্ষের চারা বিতরণ

নিউজটি শেয়ার করুন

বরিশাল, ১৭ জুলাই: ঐতিহাসিক মনকাডা আক্রমণের ৭৩তম বার্ষিকী এবং ভিয়েতনামের মহান নেতা ও রাষ্ট্রপতি হো চি মিনের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে ফলজ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রুপ ফর স্টাডি অব কমরেড হো চি মিন’স ওয়ার্কস এবং গ্রেট হো চি মিন গ্লোবাল ফার্মি স্কুলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বরিশালের ২২ জন ফলচাষির মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ নুরুল আমিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান। তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ফলজ বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও প্রখ্যাত ব্যাংকার আবু তাহের বকুল, ড. এম. জাহাঙ্গীর খানের রচিত ‘ফার্মি’ কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ফলচাষিরা আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয়েও তাদের মতামত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ফলজ বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠি‌শেষে উপস্থিত কৃষকদের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয় এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়।