, ,

মঞ্চে ও ক্যানভাসে নায়িকা ভাবনা

নিউজটি শেয়ার করুন

হাজারো তরুনের স্বপ্নের নায়িকা ভাবনা, কিভাবে পার করছেন তার ব্যস্ত সময় ?সোশ্যাল মিডিয়ায়সহ মিডিয়াতে খুবই সরব এই নায়িকা সম্প্রতি তার ফেইসবুক দেয়ালে একটি পোস্ট করেছেন, “I am not what happened to me ,,,
I am not a survivor,
a warrior,
a person with a story, am just a little girl.
যা ভক্তমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বাংলাদেশের শিল্প জগতের সংকটকালে এমন একজন প্রতিভাবান শিল্পীর আবির্ভাব ঘটেছে, যার উপস্থিতি কেবল ক্যানভাসকে নয়, মঞ্চকেও আলোতে ভরিয়ে দেয়। তিনি হলেন আশনা হাবীব ভাবনা। পরিচালক ও প্রযোজক হাবিবুলইসলাম হাবীবের প্রথম তনয়া ভাবনা। পারিবারিকভাবেই শৈল্পিক আবহে বেড়ে উঠেছেন এই রুচিশীল, কর্মঠ নায়িকা।অভিনয় ও চিত্রশিল্পের দুই জগৎকে সমানভাবে ছুঁয়ে যাওয়া এই শিল্পী দর্শক ও সমালোচক উভয়কেই মুগ্ধ করছেন ভাবনা তার প্রতিভার মাধ্যমে।

ছোটবেলা থেকেই ভাবনার চোখে রঙ ছিল জীবনের ভাষা। টেলিভিশন নাটক, টেলিফিল্ম বা সিনেমা যে কোনো মাধ্যমে তিনি চরিত্রের গভীরে ঢুকে দর্শককে তার অনুভূতির সঙ্গে মিলিয়ে দেন। তাঁর অভিনয়ে থাকে নিঃশব্দের শক্তি, চোখের ভাষায় বর্ণনার রঙ। সমালোচকরা বলেন, “ভাবনার অভিনয় এমন এক জাদু যা মনে দাগ কাটে। ”কিন্তু ভাবনার শিল্পী-আত্মা কেবল থিয়েটারের মঞ্চেই সীমাবদ্ধ নয়। ক্যানভাসের সামনে বসে তিনি নিজের মনের কথাগুলো রঙের মাধ্যমে বলেন। প্রতিটি আঁকায় ফুটে ওঠে সময়ের ছাপ, মানুষের গল্প, নারীর নিঃশব্দ শক্তি। তাঁর প্রদর্শনীগুলো যেন দর্শককে মুগ্ধ করে, রঙের সাহসী ব্যবহার এবং গভীর ভাবাবেগ একাকার হয়ে যায়। শুধু চিত্রনায়িকা নন শিল্পী ভাবনা ভালোবাসেন পশু, ফুল, কাক সেগুলো ফুটে ওঠে তার রং তুলিতে, ক্যানভাসে।

সম্প্রতি রাজধানীর একটি গ্যালারিতে ভাবনার প্রথম একক প্রদর্শনী আয়োজন হয়, যেখানে প্রায় চল্লিশটি চিত্রকর্ম স্থান পায়। শিল্প বিশ্লেষকরা বলেন, “চিত্রকর্মগুলো শুধু চোখকে নয়, মনেও ধরে যায়। এখানে দেখা যায় এক অভিনব সংমিশ্রণ, যেখানে বাস্তবতা এবং বিমূর্ততার এক অপূর্ব মিল।”

ভাবনা নিজেও বলেন, “অভিনয় আমার পেশা, কিন্তু চিত্রশিল্প আমার আত্মার ভাষা। যখন শব্দ ফুরিয়ে যায়, তখন রঙে গল্প বলা শুরু করি।” এই সংলাপের মধ্যে রয়েছে এক শিল্পীর অন্তরের গভীরতার আভাস। তাঁর সৃষ্টিশীলতা এবং অভিনয়ের মাধুর্য একসাথে মিলিত হয়ে শিল্পপ্রেমীদের মন ছুঁয়ে যায়। অভিনয় এবং চিত্রকলার সংমিশ্রণে ভাবনা আজ বাংলাদেশের সাংস্কৃতিক আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। ক্যানভাসের রঙ আর মঞ্চের আলো, এই দুইয়ের মাঝে তিনি তৈরি করেছেন একটি অনন্য স্বকীয়তা, যা দর্শককে কেবল দেখায় না, অনুভব করায়।অভিনেত্রী ও চিত্রশিল্পী হাবিব ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব ভাবনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যেন ভাবনা তার অভিনয় দক্ষতা এবং রঙের ছোঁয়াতে বিশ্বকে নান্দনিক ভাবে গড়ে তুলতে পারে।