, ,

ভোলা ধনিয়ায় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিল্লাহ হোসেনের নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

দাউদ ইব্রাহীম সোহেল, স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি ভোলা সদর উপজেলা সদস্য সচিব বিল্লাহ হোসেনের নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ধনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবীপুর ৪০ নং নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রচার জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাহ হোসেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ধনিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ জনসভায় অংশ নেন।

মতবিনিময় জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।