, ,

ভোলা তিন আসনের আগামীর ভবিষ্যত। মনোনয়ন চুরন্ত।।

নিউজটি শেয়ার করুন

মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর জন্ম ২৯ অক্টোবর ১৯৪৪। তিনি একাধারে একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, রাজনীতিবীদ, ফুটবলার, লেখক, দৌড়বিদ ও বীর মুক্তিযোদ্ধা।
মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ এর পৈত্রিক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ডে। তার বাবার নাম ডাঃ আজহার উদ্দিন আহমদ, তিনি একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন, যিনি ১৯৬২ও ১৯৬৫ সালে দু’বার প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং বিরোধী দলের ডেপুটি নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মেজর (অবঃ) হাফিজ উদ্দিনের মায়ের নাম বেগম করিমুন্নেছা। মেজর (অবঃ) উদ্দিন আহমদ ১৯৫৯ সালে মেট্রিক ও ১৯৬১ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৪ সালে বি.এ অনার্স এবং ১৯৬৫ সালে এম.এ ডিগ্রি অর্জন করেন।
মুক্তিযুদ্ধঃ#
১৯৭১ সালে প্রথম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাপ্টেন রাঙ্কের একজন তরুণ সেনা কর্মকর্তা ছিলেন। ৩০শে মার্চ ১৯৭১ সালে যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ৮ ঘন্টা ব্যাপী যুদ্ধের পর বিদ্রোহী বাঙালি সৈনিকদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। এরপর বেনাপোল, গৌরীপুর, কমলাপুর ও সিলেটের বিভিন্ন অঞ্চলে অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জেড ফোর্সের একজন ব্যাটালিয়ন ও কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।
খেলোয়ার জীবনঃ#
তিনি ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন দেশ সফর করে। তিনি ১৯৭০ সালে আরসিডি টুর্নামেন্টে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রথম বিভাগীয় লিগে সর্বপ্রথম ডাবল হ্যাটট্রিক করেন।
১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। খেলাধুলায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাকে বিংশ শতাব্দীর সেরা বাংলাদেশী ফুটবলার রূপে সর্বোচ্চ সম্মান “সেনটেনারি অর্ডার অফ মেরিট” প্রদান করে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন। ফিফার আপিল ও ডিসিপ্লিনারি কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ১৯৬৪, ১৯৬৫ ও ১৯৬৬ এই তিন মৌসুম পূর্ব পাকিস্তানের প্রথম দ্রুততম মানব ছিলেন। ১০০ ও ২০০ মিটারের রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদক জিতেন।

মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ একজন জনপ্রিয় লেখক; গণতন্ত্র রিমান্ডে, রক্তে ভেজা একাত্তর, সৈনিক জীবন-গৌরবের একাত্তর ও রক্তাক্ত পঁচাত্তর, গৌরবাঙ্গণে নামক ৪টি গ্রন্থ রচনা করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডঃ#
মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বিক্রম জনগণের প্রত্যক্ষ ভোটে ভোলা-৩ আাসন (লালমোহন তজুমদ্দিন) থেকে ছয় বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ে সততা ও সফলতার সাথে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চাকুরী কিংবা রাজনৈতিক দায়িত্ব পালনকালে কোন প্রকার দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি।