, ,

ভোলার দৌলতখানে সুশীলন কর্তৃক আয়োজিত মা,শিশু ও কিশোর-কিশোরী কল্যাণে সামাজিক ও আচরণের পরিবর্তনে প্রকল্প অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

১২ ই নভেম্বর ২০২৫ দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সুশীলন কর্তৃক আয়োজিত শিশুর যত্ন ও সুরক্ষা সংক্রান্তমূল আচারণ প্রচারে বক্তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান এমবিবিএস ঢাকা। অনুষ্ঠানের আরও বক্তব্য প্রদান করেন মোঃ জামাল উদ্দিন ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা সুশীলন দৌলতখান ভোলা আরো বক্তব্য প্রদান করেন মো: ওয়াহিদুজ্জামান প্রধান সমন্বয়ক সুশীলন দৌলতখান ভোলা আরো বক্তব্য রাখবেন মো: সজীব রহমান ট্রেনিং এবং মনিটরিং অফিসার সুশীলন,দৌলতখান ভোলা। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব ছিলেন স্বামী আক্তার প্রজেক্ট অফিসার সুশীলন, দৌলতখান ভোলা। বক্তারা শিশু ও কিশোর কিশোরীর এবং মায়েদের সামাজিকভাবে আচার আচরণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। বক্তারা বাল্যবিবাহের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন।