রাজধানী ঢাকার মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে (জাতীয় উদ্ভিদ উদ্যানে) মানব কল্যাণ মূলক আইনী সংগঠন, বাংলাদেশ ল’ এন্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা) কর্তৃক ল’ এর শিক্ষার্থীদের নিয়ে বিগত ২৯/১১/২০২৫ ইং তারিখে সকাল ১১:০০ টায় “ব্লাজা আইন আড্ডা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ল’ এন্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন-ব্লাজা বিগত ২৯ এপ্রিল, ২০১৬ সালে প্রতিষ্ঠিত, ব্লাজার প্রতিষ্ঠাতা সভাপতি, অ্যাডভোকেট নাহিদুর রহমান (নাহিদ) এর হাত ধরেই। উনার সকল দিকনির্দেশনা ও সঠিক পরামর্শে ব্লাজার সদস্যরা সকলেই আইনের আলোয় আলোকিত হচ্ছে।
উপরে উল্লেখিত “ব্লাজা আইন আড্ডা-২০২৫” অনুষ্ঠানটিতে যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজের মেধাবী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা জজ কোর্টের সম্মানিত আইনজীবীগণ, অ্যাডভোকেট সোমাইয়াদ শাহরিয়া ফিদা, অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন রুমী, অ্যাডভোকেট মুনিরা মাহমুদ সহ আরো অনেকেই। তাঁহারা ভবিষ্যৎ আইনি পথচলা, আইনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
এই অনুষ্ঠানে বেশ কিছু অংশগ্রহণ মূলক শিক্ষনীয় বিষয় ছিল, যেমন: কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, খেলাধুলা ও গান, লিগ্যাল কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার গাইডলাইন ও পরামর্শ শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।
বিশেষ ভাবে উল্লেখ থাকে, ব্লাজার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাহিদুর রহমান (নাহিদ) তিনি সূদুর লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে একটি অডিও বার্তায় “ব্লাজা আইন আড্ডা-২০২৫” উপলক্ষ্যে বলেন, ব্লাজার মানব কল্যাণ মূলক আইনী সংগঠন এবং এটি মানব কল্যানেই কাজ করবে। দেশজুড়ে তিনি মানুষের ঘরে অনলাইনের মাধ্যমে ফ্রিতে আইনীয় পরামর্শ দিবেন। অনেকেই যারা সঠিক থেকেও ন্যায়বিচার পাচ্ছেন না, তাদের ন্যায়বিচার যেনো তারা সঠিক আইনজীবী দ্বারা পেয়ে থাকেন তাহলেই ব্লাজার সকল সদস্যগণ সন্তুষ্ট।
এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন, যারা “ব্লাজা আইন আড্ডা-২০২৫” অনুষ্ঠানটি সফল করতে কঠোর পরিশ্রম করেছেন, আইন বিভাগের শিক্ষার্থী মো: সাব্বির, মোঃ মনির, মোঃ ওমর মুসা, সজীবসহ বাকি সকলকেই।







