, ,

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চরম অব্যবস্থাপনা: ১০টাতেও ফাঁকা ডাক্তার মাধুবী লতার চেম্বার, রোগীদের ভোগান্তি তুঙ্গে!

নিউজটি শেয়ার করুন

সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালে চিকিৎসকদের উপস্থিত থাকার সময় সকাল ৯টা হলেও, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার উল্টো চিত্র দেখা গেছে। আজ সকালে ১১৫ নম্বর কক্ষে ডাক্তার মাধবী লতার চেম্বারে গিয়ে দেখা যায়, সকাল ১০টা বাজলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত।
​সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা শতশত সাধারণ রোগী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। অথচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পার হয়ে গেলেও কক্ষটি তালাবদ্ধ অথবা ডাক্তার শূন্য অবস্থায় ছিল। ভুক্তভোগী রোগীরা জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।
​এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, মাঠ পর্যায়ের এই চিত্র চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতাকেই স্পষ্ট করছে। সাধারণ মানুষের প্রশ্ন—আর কতদিন এভাবে সেবার নামে ভোগান্তি সইতে হবে?