, ,

ব্রাহ্মণবাড়িয়া কসবায় সন্ত্রাসী হামলার শিকার উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুলের মর্মান্তিক মৃত্যু: এলাকায় তীব্র ক্ষোভ

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের বর্বরোচিত ও নৃশংস হামলার শিকার উত্তরা ব্যাংক পিএলসি-র মেধাবী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন!

ঢাকার শ্যামলী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩:১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)!

উত্তরা ব্যাংক গোপীনাথপুর শাখার এই প্রিন্সিপাল অফিসারের অকাল ও নির্মম মৃত্যুতে গোটা কসবা এলাকায় চরম উত্তেজনা, শোক ও তীব্র ক্ষোভের আগুন জ্বলছে! একজন সম্মানিত ব্যাংক কর্মকর্তার ওপর এমন পৈশাচিক হামলার পর প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয় জনতা!

খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসছে জনতা
নির্দোষ ও শান্ত স্বভাবের ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামকে এভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গোপীনাথপুরসহ পুরো ব্রাহ্মণবাড়িয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে” স্থানীয় সচেতন মহল ও সাধারণ ব্যবসায়ীরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন!

এলাকাবাসীর স্পষ্ট দাবি—এই হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল হোতা ও স/ন্ত্রাসী বাহিনীর প্রতিটি সদস্যকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা
তারিখ ০৭/০৭/২০২৬ইংব্রাক্