বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে গত শনিবার ব্রাক্ষণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত “বনলতা এক্সপ্রেস” সিনেমা প্রদর্শনে প্রশাসন কতৃক বাধা দান ও স্থগিত করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন|
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, সেন্সর বোর্ড কতৃক সেন্সর প্রাপ্ত গত ঈদুল ফিতরে দেশ ও বিদেশের বিভিন্ন হলে মুক্তিপ্রাপ্ত, দর্শকনন্দিত ও প্রশংসিত “বনলতা এক্সপ্রেস” সিনেমাটি| অথচ ব্রাক্ষণবাড়িয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা ব্রাক্ষণবাড়িয়া ফিল্ম সোসাইটি সংগঠনের ব্যানারে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করেছিল একটি বিদ্যালয়ে কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে|
কিন্তু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেসবুকে সিনেমা প্রদর্শনের খবরটি ছড়িয়ে পড়লে গত বৃহস্পতিবার ও শুক্রবার জেলার কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা সিনেমাটি প্রদর্শন না করার জন্য ফেসবুকে নানা পোস্ট করে| জেলা হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী প্রদর্শনী বন্ধের হুমকি দেয়| প্রশাসন তাদেরকে নিবৃত্ত না করে ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করে উল্টো সেন্সর পাওয়া একটি ছবির প্রদর্শনে বাধা প্রদান করে স্থগিত করেছে| নেতৃবৃন্দ বলেন দেশে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ হওয়া দরকার আগামী প্রজন্মের জন্য| ওস্তাদ আলাউদ্দিন খাসহ শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তি, অসংখ্য গুনী মানুষ জন্ম গ্রহণ করেছেন এই ব্রাক্ষণবাড়িয়ায়|
নেতৃবৃন্দ সরকারকে আহবান জানিয়ে বলেন যারা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পাওয়া কোন ছবি নিষিদ্ধের কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে| আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সকলের অধিকারকে সমুন্নত রাখতে হবে| নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার দলমত নির্বিশেষে এই অপতৎপরতার বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান|







