, ,

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃওি পরীক্ষা – ২০২৬ অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহমেদ স্মৃতি বৃওি পরীক্ষা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলে পরীক্ষা। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৃওি পরীক্ষা। উপজেলার ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ছাত্র ২২২ জন, ছাএী ৩১৯ জন।

প্রথমবারের মতো আয়োজন করা হয় এ বৃওি পরীক্ষা, অব্যাহত রাখার পাশাপাশি জেলা ব্যাপি বিস্তার করা হবে বলে জানান আয়োজককারীরা।

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগতা ও প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন সবুজ বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সমাজ সেবক ছিলেন। চন্দ্রগঞ্জ এলাকার রাজনীতি, অর্থনীতি, শিক্ষা – সাংস্কৃতির উন্নয়নে কাজ করে গেছেন। ওনার স্মৃতির প্রতি সম্মান রেখে আমরা পারিবারিক ভাবে এ বৃওি ‘র আয়োজন করেছি ও তা অব্যাহত থাকবে। রেনেসাঁ মডেল একাডেমির সার্বিক তত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে আসেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূইয়া, লক্ষ্মীপুর আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক রফিক উল্যাহ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো: মোস্তফা কাজল, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্যাহ, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাএদলের সদস্য সচিব আজিম হোসেন হারুন, স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাএদলের আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয়, সদস্য সচিব ফয়সাল আহমেদ সজিব সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।