, ,

বিসিবির মেডিকেল টিমে নতুন শক্তি: সদস্য হলেন ডা. বশীর আহমেদ খান

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. মো. বশীর আহম্মেদ খান।

তিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন।
​মঙ্গলবার (৫ মে ২০২৬ ইং) বিসিবি সভাপতি তামিম ইকবাল খান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
​নিয়োগপত্রে বিসিবি সভাপতি উল্লেখ করেন, ডা. বশীর আহমেদের অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসিবির চিকিৎসা সংক্রান্ত কাজগুলোতে আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেই তাকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিসিবি প্রধান ডা. বশীরের সক্রিয় অংশগ্রহণ এবং বোর্ডের চিকিৎসা সেবার লক্ষ্যপূরণে তাঁর মূল্যবান অবদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
​উল্লেখ্য, ডা. মো. বশীর আহম্মেদ খান গত বছরের মার্চ মাসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে যোগদান করেন। পেশাগত জীবনে অত্যন্ত দক্ষ এই চিকিৎসককে বিসিবির মেডিকেল প্যানেলে যুক্ত করায় বোর্ডের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
​এই নিয়োগের অনুলিপি অবগতির জন্য বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং স্পোর্টস ফিজিশিয়ানকেও প্রদান করা হয়েছে।