, ,

বিরল উপজেলা, দিনাজপুর ব্যাটালিয়ন ডুংডুংগী বিওপি, বিজিবি কর্তৃক মদ আটক

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সু-রক্ষার পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ০৮ নভেম্বর ২০২৫ আনুমানিক ০০৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি এর দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নাধীন সীমান্ত পিলার ৩২৫/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর নামক এলাকা দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডুংডুংগী বিওপির একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ তাদেরকে চ্যালেঞ্জ করলে মাদক ব্যবসায়ীরা অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে হাতে থাকা ব্যাগ ফেলে ধানক্ষেতের মধ্য দিয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভারতীয় মদ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত আছে ।