বিদেশে কর্মী পাঠানো বিশেষত কানাডা ও ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে এবং বিভিন্ন ব্যাবসার নামে প্রায় ৫৫ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সংঘবদ্ধ প্রতারক চক্রের হোতা সাইফুল ইসলাম পিতা মোঃ জাহাঙ্গীর শেখ,মাতাঃ মনিরা বেগম,গ্রামঃ উত্তর শ্রীপুর, থানা হাজীগঞ্জ,জেলা চাদঁপুর ও তার সহযোগী সহোদর ভাই কামরুল ইসলাম কাকন,ভগ্নি পতি মামুন গং এর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ কানাডা ও ইউরোপে চাকরির প্রলোভনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন হাজারো বাংলাদেশি যুবক-যুবতী। নামী-দামি এজেন্সি ও অসাধু দালালদের মাধ্যমে তিন মাসের সাপ্লাই ভিসায় কানাডা ও ইউরোপে পাঠানোর নামে হচ্ছে এবং এরপরেই তারা ভয়ংকর এক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।
এমনই এক ভয়ংকর প্রতারণার জালে আবদ্ধ করছেন এই প্রতারক চক্র । প্রতারক চক্র শ্রীপুর বাকিলা হাজীগঞ্জের অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এর মধ্যে রয়েছে সাংবাদিক মানবাধিকার কর্মী মোশাররফ প্রাধানিয়াও তার ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। হাজীগঞ্জের ব্যাবসায়ী মানিক সরকারের কাছ থেকে অনেক টাকার মালামাল ও নগদ ৩ লক্ষ টাকা এবং ঐ এলাকার আলম ডাক্তার নামের একজনের কাছ থেকে নিয়েছে ২০ লক্ষ টাকা এভাবে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এলাকা থেকে উধাও হয়ে গেছে প্রতারক চক্র।
ভুক্তভোগীদের অভিযোগ, কেউ প্রতিবাদ করলে তাকে অপহরণ করে টাকা আদায় করা হয়, কখনো পুলিশের হাতে তুলে দেওয়া হয়, আবার কখনো মারধর করা হয়। এলাকাবাসী জানান এই প্রতারক দালাল চক্র আওয়ামীলীগ সরকারের সময় বিশেষ মদদপুষ্ট ও প্রতারণার কারণে এলাকায় যেতে পারেনা এবং পালিয়ে বেড়াচেছন।
একজন ভুক্তভোগী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জানান,
, “আমি নিজেও একজন ভুক্তভোগী। বহু প্রবাসীর অভিযোগ আমার কাছে জমা হয়েছে। অনেকেই এখন আত্মগোপনে, কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কেউ মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে নির্যাতন করে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে।”
প্রতারণার শিকার এমন অনেকের নাম, ফোন নম্বর, ছবি ও প্রমাণ সংগ্রহ করে তিনি জানিয়েছেন— সময় হলে তিনি আইনি ও সামাজিকভাবে বড় পরিসরে প্রতিবাদ গড়ে তুলবেন। এবং সরকারের সহযোগিতা চাইবেন।
সচেতন মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন:
“আপনার সন্তান বা আত্মীয়কে যদি প্রবাসে পাঠানোর চিন্তা করেন, তাহলে আগে ভালোভাবে খোঁজ নিন। ফ্রি ভিসা বা মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে তাদের জীবনকে মৃত্যু মুখে ঠেলে দেবেন না। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।”




