সীমান্তপথে মাদকের অবৈধ প্রবেশ ঠেকাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-র সতর্ক অবস্থান ও তৎপরতা অব্যাহত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ।
সীমান্ত অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দিনাজপুর বিজিবি।
এই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০২ /১১/ ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-র অধীনস্থ কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় মর্মে জানাগেছে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য (তিরাশি হাজার দুইশত) টাকা।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত । সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ৪২ বিজিবি অভিযান আরও গতিশীল ।







