বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিপুল ভোটে জয়লাভ এবং মহান অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিবিএন নিউজ-এর উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা, দেশ ও জাতির কল্যাণ এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বিবিএন নিউজের চেয়ারম্যান এবং বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি এবং বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রেজাবুদ্দৌলা চৌধুরী বিএনপি’র বিপুল জয়ে দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তা ও অতিথিবৃন্দ:
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও বিবিএন নিউজের উপদেষ্টা কে এম শফিকুর রেজা (পিএসসি)। উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহম্মেদ রনি এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি রাজু আলীম।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন:
ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মীর আব্দুল আলিম, মহাসচিব, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ।
কবি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা।
ক্যাপ্টেন আয়নুল হক, উপদেষ্টা, বিবিএন নিউজ।
খোরশেদ আলম, সাবেক ডাকসু সদস্য ও সিনিয়র বিএনপি নেতা।
শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।
মোঃ মোক্তার হোসেন, প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ।
এডভোকেট মোঃ সোহেল আহম্মেদ, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে তা ধরে রাখতে সাংবাদিক ও রাজনৈতিক মহলের মেলবন্ধন অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় সম্মিলিত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






