, ,

বারী সিদ্দিকী সম্মাননা ২০২৫ পেলেন গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আতিকুর রহমান

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের লোকসংগীতে বিশেষ অবদান রাখার জন্য এবার ‘বারী সিদ্দিকী সম্মাননা ২০২৫’ পেলেন সনামধন্য গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী মো: আতিকুর রহমান।
বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ আয়োজিত সম্মাননা প্রদা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ১৭ নভেম্বর ২০২৫, কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত হয়।
আতিকুর রহমান এর জন্ম বাংলাদেশের দক্ষিনাঞ্চলের জেলা বরিশাল।বরিশাল জেলার হিজলা থানার অন্তর্গত বদরপু গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম।
তাঁর স্কুল শিক্ষক পিতা মো: খলিলুর রহমানও একজন সংগীতানুরাগী। মায়ের কন্ঠে গান শুনে শুনে ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর আকৃষ্টতা সৃষ্টি হয়।
স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজি সংগঠনে গান করে তিনি প্রশংসিত ও অনেকবার পুরষ্কৃত হয়েছেন।
গত দশ বারো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা সহ বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে সমাদৃত হয়েছেন।
লোকসংগীত চর্চা এবং গবেষণা নিয়েই তাঁর ব্যস্ততা। বাংলাদেশের লোকসংগীতের সুর বিশ্বময় সংগীত প্রিয় মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ সামনে রেখেই নিয়মিত চর্চা করে যাচ্ছেন।
যুবসমাজের জন্য তাঁর বাণী: “মাদক নয় সংগীত হোক
যুবক তোমার নেশা,
এই নেশাতেই খুঁজে পাবে
ভালো থাকার পেশা”
সবশেষে আমরা এই গুণী শিল্পীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি!