সোনারগাঁও উপজেলা বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন করতে আসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
শ্রী বিজন কান্তি সরকারকে আশ্রম কমিটি ও বারদী ইউনিয়নের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আরো ও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার। সাংগঠনিক সম্পাদক আসাদ মাস্টার, যুবদলের আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী
আব্দুল আলী, বিএনপি নেতা ডাক্তার সানোয়ার, আনার, বারদী বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম প্রধান উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দদের সাক্ষাতের পর তিনি পুরো আশ্রম ঘুরে দেখেন।
Views: 1






