, ,

বায়না সূত্রে জমি ক্রয়ের উদ্যোগ ও শুভ উদ্বোধন: শ্রীপুরের মাওনায় ‘ভ্যালমন্ট সোয়েটারস লিঃ’-এর নতুন শিল্প প্রকল্পের যাত্রা

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা মৌজায় নতুন শিল্পায়নের লক্ষ্যে তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান ভ্যালমন্ট সোয়েটারস লিঃ-এর একটি নতুন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বায়না চুক্তির মাধ্যমে জমি ক্রয়ের উদ্যোগ গ্রহণের পর প্রতিষ্ঠানটি আধুনিক শিল্পকারখানা স্থাপনের প্রস্তুতি শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুরের মাওনা এলাকায় প্রায় ৩৪২.১২ শতাংশ জমিতে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় শিল্পায়নের গতি বৃদ্ধি পাবে এবং উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জমির তফসিল
মৌজা: ৫ নং মাওনা
থানা: শ্রীপুর
জেলা: গাজীপুর
সি.এস. খতিয়ান: ৭২৭
এস.এ. খতিয়ান: ২২১৮, ২২১৫, ২২৩২, ২২২০
আর.এস. খতিয়ান: ৭৬৪, ১০৪৬, ১১, ১৫, ২২২
এস.এ. দাগ: ১৮৩৩, ১৮৩৭, ১৮৩৪
আর.এস. দাগ: ৭০৬৮, ৭০৭১, ৭০৭৭, ৭০৭০, ৭০৭২, ৭০৬৮
মোট জমির পরিমাণ: ৩৪২.১২ শতাংশ
অর্থনৈতিক সম্ভাবনা
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শ্রীপুর ও গাজীপুরের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
শুভ উদ্বোধন
নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব কুমার এবং মিডিয়া পরিচালক মো. মুক্তা মিয়া। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথি স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। উপস্থিত অতিথিরা প্রকল্পটির সফল বাস্তবায়ন কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে এটি স্থানীয় শিল্পায়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।