সভাপতি- আবু তাহের, সেক্রেটারি-মুকুল
সৈয়দ সাজ্জাদ হোসেন বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক।। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা আগস্ট) মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরাম নন্দ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক পেয়েছেন ১৯২ ভোট।
১৯৪ ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল।
নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম তালুকদার ৭৯ ভোট, মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাব্বীর আহমদ শিবলী ৬৮ ভোট ও
উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ৫৩ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক আম বাগান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম।
প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ। নির্বাচন পরিদর্শন করেছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।
ক্যাপশন- ১। সভাপতি- মোঃ আবু তাহের, ২। সেক্রেটারি- মোফাজ্জল হোসেন মুকুল।
সৈয়দ সাজ্জাদ হোসেন।
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিবেদক
তাং- ০১-০৮/২০২৬






